হোম

শনিবার, ১৪ জানুয়ারি, ২০১২

এ সময়ের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস

মুক্ত দেশ বিনোদন ডেস্ক :: নতুন বছরের প্রথম ছবির শুটিং করছেন চলচ্চিত্রের এ সময়ের সর্বাধিক ছবির নায়িকা অপু বিশ্বাস। রোববার থেকে এ ছবির শুটিং শুরু করেছেন তিনি। অনন এন্টারটেইনমেন্টের ব্যানারে নির্মাণ চলতি নতুন এ ছবিটির নাম ‘মাই নেম ইজ খান’। শাওন আহমেদের প্রযোজনায় ছবিটি পরিচালনা করছেন বদিউল আলম খোকন। এতে অপু বিশ্বাসের বিপরীতে অভিনয় করছেন চলচ্চিত্রের এ সময়ের নাম্বার ওয়ান নায়ক শাকিব খান। অপু বিশ্বাস বলেন, নতুন বছরটি আমার ভালভাবেই শুরু হয়েছে বলা যায়। কারণ গত বছরের ডিসেম্বর থেকে নতুন বছরের শুরুর কিছুদিন পর্যন্ত পুরনো পাঁচটি ছবির সম্পূর্ণ কাজ শেষ করে ফেলেছি। সেই ধারাবাহিকতায় নতুন এ ছবির শুটিং করছি। আশা করছি এ ছবিটিও অল্প সময়ের মধ্যে শেষ করে ফেলতে পারবো। আর ছবিতে ভাল অভিনয় তো অবশ্যই করার চেষ্টা সব সময়ই আছে। দর্শকদের জন্য ভাল কিছু নিয়ে তবেই পর্দায় আসছি।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন