হোম

বুধবার, ১৮ জানুয়ারি, ২০১২

গোপালগঞ্জে ১৫০ বোতল ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার

মুক্ত দেশ, বিশেষ প্রতিনিধি, গোপালগঞ্জ ::  গোপালগঞ্জে ১৫০ বোতল ফেন্সিডিলসহ শাহানুর সরদার (৩০) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার রাতে রঘুনাথপুর চরপাড়া থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। গ্রেপ্তারকৃত শাহানুর যশোর জেলার শেখেরহাটির বকুলতলা গ্রামের মজিবর সরদারের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার একদল পুলিশ উপজেলার রঘুনাথপুরের চরপাড়া এলাকায় অভিযান চালিয়ে শাহানুরকে গ্রেপ্তার করে। এসময় তার দেহ তল্লাশী চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এব্যপারে সদর থানায় মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন